
আইনশৃঙ্খলা বাহিনী বরাবরই দেশের ও জনগণের জন্য কাজ করে যায়। সততার সাথে উখিয়া উপজেলায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন উখিয়া উপজেলার আনসার ভিডিপি কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসু রাম দে।
বাসু রাম দে উখিয়া উপজেলার প্রতি সেক্টরের মানুষের সাথে তার সুন্দর মনের ভাষা দিয়ে কাজ করেছেন এবং যেখানে অন্যায় দেখেছেন সেখানে তিনি কঠোর হয়েছেন আর যেখানে ভালোবাসা দেওয়ার কথা সেখানে দিয়েছেন ভালোবাসা। উখিয়ার অনেকে বলছেন বাসু রাম দে এর মতো অফিসারকে বিদায় দিতে সত্যি কষ্ট হয়েছে তবুও তাকে বিদায় দিতেই হয়েছে কারণ ভালো অফিসারের দক্ষতা জড়িয়ে দিতে অন্য স্থানেও যে যেতে হবে তাকে। বর্তমানে বাসু রাম দে বদলী হয়েছেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।
বিদায় সংবর্ধনা দিয়ে উখিয়া উপজেলার আনসার ভিডিপির কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসু রাম দে'কে বিদায় দিয়েছেন উখিয়া উপজেলা থেকে। বাসু রাম দে জাতীয় দৈনিক একুশে নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে বলেছেন “উখিয়ার জনগণ ও সংশ্লিষ্ট সবাই দায়িত্ব পালনের সময় খুবই হেল্প করতো এবং তাদের মনমানসিকতা খুবই সুন্দর, নিজের দায়িত্ব পালনের সময় অনেক অন্যায় কাজে কঠোর হয়ে কাজ করেছি এবং অনেকসময় অনেককিছু সুন্দর ভালোবাসার মাধ্যমে সমাধান করেছি। উখিয়া বাসীকে অনেক মিস করব এবং নতুন গন্তব্যের জন্য সকলের কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করি”।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)