
নেত্রকোনায় বাংলা ইউনিয়নের রায়দুম রুহি গ্রামের আবুল হাসেমের ছোট মেয়ের আত্মহত্যা করেছে।
গঠনা সূত্রে জানা যায় মৃত খাদিজা আক্তার বাউল সবুজ এর শালিকা মানসিক ভারসম্য হীন অবস্থায় কিছুদিন যাবত জীবন যাপন করতেছিল, ঘটনাটি ঘটে ২৯ নভেম্বর অনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় রায়দুম রুহি গ্রামে তার নিজ বাড়িতে। রশিতে জুলে আত্মহত্যা করে মৃত খাদিজা আক্তার। বয়স আনুমানিক ৩০ বছর।
এলাকা বাসির তথ্য মতে জানা যায়, খাদিজার একবার বিবাহ হয়েছিল দীর্ঘদিন গার্মেন্টস এ চাকুরীও করেন তিনি হঠাৎ করে তার মানসিক সমস্যার কারনে বেশি দিন সংসারে থাকতে পারেনি। এলাকাবাসী মৃত খাদিজার অপমৃত্যুতে শোক প্রকাশ করেন। মৃত খাদিজাকে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত ডা. মৃত ঘোষনা করেন। এ বিষয়ে এলাকার মেম্বার বলেন খাদিজা মানসিক ভারসম্য হীন ছিল হঠাৎ করেই খালি বাসায় সে আত্মহত্যা করে।
হাসপাতালে আসা মৃত খাদিজার ভাইয়ের বৌ রোজিনা বলেন, প্রেশার স্ট্রোক করে মারা গেছে খাদিজা। গোপন সূত্রে জানা যায় মৃত খাদিজা আক্তার গর্ভবতি ছিলেন এবং এ বাড়িতে নানান ধরনের আপত্তি কর অসামাজিক কার্যকলাপ ঘটে বলে জানা যায়।
পুলিশ হাসপাতালে তদন্ত করেন, মহিলা পুলিশ এসে মৃত লাশ এর সরত হাল দেখেন। পরে দায়িত্ব প্রাপ্ত এস আই ফরিদ তদন্তেঐ এলাকায় যান পোষ্ট মটেম এর পরেই যানা যাবে সত্য ঘটনা বলে তিনি মত প্রকাশ করেন।
নেত্রকোণা সদর হাসপাতালের মেডিকেল অফিসার কে মুঠোফোনে ফোন দিলে তিনি জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ লুতফুল হক বলেন ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যু কিভাবে হয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)