বাউফলে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে নবাগত ওসি শোনিত কুমার গাইনের সঙ্গে প্রেসক্লাব বাউফলের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি শোনিত কুমার গাইন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।

মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব বাউফলের সভাপতি আরিফুজ্জামান খান রিয়াদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাব বাউফলের সহ সভাপতি এম জাফরান হারুন, ফিরোজ আলম, সাইদুর রহমান ও ইঞ্জিনিয়ার সোহেল, সাংগঠনিক সম্পাদক মীর মশিউর ও লিংকন মাহমুদ, দপ্তর সম্পাদক সঞ্জয় দেবনাথ, সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ আলামিন, আইন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সাহিনসহ প্রেসক্লাব বাউফলের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ ।


বাউফলে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles