
নিজস্ব প্রতিনিধি ভোলা
সারা দেশের ন্যায় ভোলা,তজুমদ্দিন উপজেলা ২০২৪ শিক্ষাবর্ষে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম, পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারী সোমবার, সকাল ১০ টা সময় শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্য পুস্তক উৎসব দিবসের উদ্বোধন করেন, প্রধান অতিথি শম্ভুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন ফরিদ, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ অহিদুর রহমান উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে শম্ভুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া, শম্ভুপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ জামাল উদ্দিন।
অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ হান্নান কবির, সহ সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। সভা শেষে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের নতুন বই প্রদান করেন অতিথিগণ। অনুষ্ঠাণ দুটিতেই শিক্ষার্থী, অভিভাবক, সুধীমহল,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ক্লাসে ক্লাসে পৌছে গেল বই। নতুন বই পেয়ে সবাই উল্টে পাল্টে দেখছে, গন্ধ নিচ্ছে কেউ কেউ। সবার চোখে-মুখে আনন্দ ছড়িয়ে আছে।





