
ভোলার লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রী প্রতি অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন পঙ্গাসিয়া ৪নং ওয়ার্ড বেরির পাড় বলিবাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানাজায়, পশ্চিম চরউমেদ ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বলি বাড়ির শামছল হকের মেয়ে মোসা. সুফিয়ার সাথে পাশাপাশি বাড়ির মঞ্জুর আলমের গত ১৫ বছর পূর্বে পারিবারিক সূত্রে শরিয়ত মতে বিবাহ হয়। বিয়ের সময় সকল আসবাবপত্র স্বর্ণালংকার ও ব্যবসার জন্য ২ লক্ষ টাকা দিয়ে নুরজাহান কে তুলে দেওয়া হয় স্বামীর বাড়িতে।
বিয়ের কিছুদিন ভালো চলে সংসার পরে আবার নতুন করে মোটা অংকের যৌতুকের দাবি করেন রুবেল ও তার পরিবার।কিন্তু সুফিয়ার বাবা দিন মজুর অসহায় তাই তাদের দাবি কৃত যৌতুক না দিতে পারায় গৃহ বধুর উপর অমানুষিক নির্যাতন করতে থাকে এক পর্যায়ে তাদের সংসারে ৩ সন্তানের জন্ম হয়। এখন আবার যৌতুকের নেশা হয় মঞ্জুর আলমের।
গত ৩ জানুয়ারি বেলা ২ টার সময় কথার কাটাকাটির এক পর্যায়ে মঞ্জর আলম সুফিয়ার চুলের মুঠি ধরে ঘর থেকে টেনে উঠানে বের করে নারকেলের গোদা দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে। মারপিটের একপর্যায়ে তার সমস্ত শরিরে লিলাফুলা জখম হয়।পরে সুফিয়ার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। সুফিয়া আরো অভিযোগ করে বলেন, তার স্বামী মঞ্জুর আলম তাস জুয়া ও নেশা করে সে ব্যাপারে কিছু বলতে গেলে ও তাকে মারপিট করে।
এবিষয়ে অভিযুক্ত মঞ্জুর আলমের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় ভুক্তভুগী পরিবার ন্যায় বিচার দাবি করেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)