
বিশেষ প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ২নং টিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ ফারুক প্যাদা (৮০) পুত্র মোঃ জুয়েল প্যাদা (৪২) কে প্রায় ২ই বছর আগে হত্যা করা হয়।
হত্যা কারীরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনীয় ইস্যু ধরে মৃত্যু ব্যক্তি মোঃ জুয়েল প্যাদার পরিবার কে হুমকি ধামকি দিতে থাকে এবং তাঁরা ভুক্তভোগী পরিবারকে স্বতন্ত্র প্রার্থীর কর্মী বলে প্রচার করে কিন্তু ভুক্তভোগী পরিবারের দাবি মোঃ ফারুক প্যাদা প্রায় ১৫ থেকে ২০ বছর ৫নং ওয়াড আ. লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
ভুক্তভোগী পরিবার জানান জুয়েল হত্যা মামলার মূল ১নং আসামি মোঃ মিজানুর রহমান (মিজা) গুরুপ জেল খেটে জামিনে বের হয়ে মামলা উঠাতে জুয়েল প্যাদার পরিবার কে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিতে থাকে এবং প্রাণে মারার ও হুমকি দেন এ ব্যাপারে খোকন প্যাদা বাদি হয়ে কলাপাড়া থানায় একটি সাধারন অভিযোগ করেন। মিজানুর রহমান মিজা গুরুপ ৮ই জানুয়ারি রোজ সোমবার সকাল ৯,৩০ দিকে এমপি মহোদয়কে সম্বর্ধনা দেওয়ার বাহানা দেখিয়ে তার সন্ত্রাসী বাহিনী একত্রিত করে মোঃ খোকন প্যাদা ও তার ভাই মোঃ তুহিন প্যাদার ঘরে ডুকে তাদেরকে মা-র ধর করে ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গবাদি পশু সহ টাকা পয়সা ঘরের আসবা পত্র সহ চাউল ডাইল সব কিছু লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন। এবং জুয়েল প্যাদা হত্যা মামলার আসামিরা ৮ই জানুয়ারীর ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবার সহো প্রায় ২৫ জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা করেন মোঃ ফারুক প্যাদার পরিবারের সকলকে মামলার আসামি করার কারণে ভুক্তভোগী পরিবার বাড়িঘর ছাড়তে বাধ্য হন এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার এখনো কোনো আইনের আশ্রয় নিতে পারেনি।





