দুমকিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়ালীর দুমকিতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা জতীয় পার্টির সভাপতি এ্যাড. এইচ.এম.মাসুদ আল মামুন এর সভাপতিত্বে ও সৈয়দ জসিম উদ্দিন এর সঞ্চালনায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, ১১১ পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ বি এম রুহুল আমিন হাওলাদার নিম্ম আয়ের রিস্কাচালক ও অটোবাইক চালকসহ ছিন্নমূল শীতার্ত পরিবারের সদস্যদের মাঝে এ কম্বল বিতরণ করেন।

এ সময় জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, জেলা জাপা সভাপতি মো.জাফরুল্লাহ, দুমকি উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম জাপা সাধারণ সম্পাদক সৈয়দ জিয়াউল হাসানসহ জেলা উপজেলার আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২ হাজার পরিবারের সদস্যদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।


দুমকিতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles