
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি
অদ্য ২৯ জানুয়ারি’২৪ নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২৪ এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়। বিদ্যালয়ের পক্ষ হতে একজন ছাত্রী পুলিশ সুপার মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং ক্রীড়া ব্যাজ পরিয়ে দেন। পরে পুলিশ সুপার মহোদয় আমন্ত্রিত অতিথিদের সাথে বেলুন উড়িয়ে, পায়রা উড়িয়ে এবং মশাল প্রজ্বলন করে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন করেন। পুলিশ সুপার মহোদয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করে মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ সৃষ্টির জন্য পুলিশ লাইন্স স্কুলের বড় মাঠ ব্যবহারের আমন্ত্রণ জানান। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলা উপভোগ করেন। পরিশেষে খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য হতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জেলা প্রশাসক নড়াইল, এ্যাডভোকেট সুভাস চন্দ্র বোস চেয়ারম্যান জেলা পরিষদ নড়াইল, জনাব মোঃ হায়দার আলী প্রধান শিক্ষক নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ সাইফুল ইসলাম অফিসার ইনচার্জ, সদর থানা নড়াইলসহ নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।





