
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর সংসদীয় আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট নিলুফার আনজুম পপির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন “শ্যামগঞ্জ প্রেসক্লাব” এর নেতৃবৃন্দ। গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসা কতৃক সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত এমপি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। “শ্যামগঞ্জ প্রেসক্লাব” এর সভাপতি মোঃ আল-ইমরান এবং সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান (মনির) এর নেতৃত্ব পপি মহোদয়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, শ্যামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আশিক উজ জামান, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম জয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর উপজেলা যুবলীগ সদস্য ও সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল কাদির, সাংবাদিক আব্দুর রউফ দুদুসহ প্রমূখ।
উল্লেখ্য যে, এডভোকেট নিলুফার আনজুম পপি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে, গত ১৩ জানুয়ারি ২০২৩ সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন যাত্রায় নব নির্বাচিত এমপি মহোদয়কে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছে শ্যামগঞ্জ প্রেসক্লাব। সত্য প্রকাশে এমপি মহোদয়ের পাশে, সুস্থ ধারার সাংবাদিকরা সবসময় থাকবে।





