ঘোড়াঘাটে এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টায় এ পরীক্ষা শেষ হয়। এতে প্রথম দিনে ২২৬১ জন পরীক্ষার্থীদের মধ্যে ৩৩ জন অনুপস্থিত রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি এসএসসি পরীক্ষায় ২ হাজার ২৬১ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে এসএসসি ১৬৮২ জনের মধ্যে ১৭ জন, দাখিল ৩১২ জনের মধ্যে ১৩ জন, ভোকেশনাল ২৬৭ জনের মধ্যে ৩ জন অনুপস্থিত রয়েছে।

উপজেলার ৫টি কেন্দ্রে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকদেরকে বাহিরে অপেক্ষা করতে দেখা যায়। পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পরীক্ষা সংক্রান্ত সকল নির্দেশনা সকলকে জানিয়ে দেওয়া হয়েছে এবং পরীক্ষা অত্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র গুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে। প্রথম দিনে কোন প্রকার অনিয়ম ও অভিযোগের ঘটনা ঘটেনি। আগামী দিনগুলোতেও পরীক্ষা সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছি।


ঘোড়াঘাটে এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

Share this news as a Photo Card

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

১৫ ফেব্রুয়ারি ২০২৪

ঘোড়াঘাটে এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

www.hostbuybd.com