
এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের কৃষকদের ভাগ্যন্নোয়নে কাজ করছেন। এ জন্য বিভিন্ন সময় কৃষকদের সরকারিভাবে নানা ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে। যার ফলে কৃষকরা নির্বিঘ্নে ফসল উৎপাদন করতে পারছেন। কৃষকদের নিরলস পরিশ্রমে দেশ এখন কৃষিতে সমৃদ্ধ।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় কালমা ইউনিয়ন ৫নং ওয়ার্ডে ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ মো. ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, কালমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন হাওলাদার প্রমুখ





