
মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা
নেত্রকোনার পূর্বধলায় আজ (২১ ফেব্রুয়ারি) বুধবার শহীদমিনার চত্বরে প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও নানাকর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পূর্বধলা থানা, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ, পূর্বধলা উপজেলা যুবলীগ, পূর্বধলা ছাত্রলীগ, পূর্বধলা উপজেলা বি এন পি, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পূর্বধলা প্রেসক্লাব, শ্যামগঞ্জ প্রেসক্লাব, শ্যামগঞ্জ হাইওয়ে থানা, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি, নেত্রকোনা পল্লীবিদ্যুত সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, পূর্বধলা রিপোর্টার্স ক্লাব, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ আনসার বিডিবি, জাতীয় মহিলা সংস্থা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, পূর্বধলা উপজেলা জাতীয় পার্টি, আরবান একাডেমী, পূর্বধলা রাজপাড়া স্পোর্টিং ক্লাব, পূর্বধলা সাংস্কৃতি পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা মাধ্যমিকশিক্ষক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পুস্পস্তবক অর্পণ করেন। সকল শহীদদের আত্মারমাগ ফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্নকর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে
উপজেলাপরিষদ মুক্তমঞ্চে, আবৃত্তি প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক ও আলোচনা সভা। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার মোঃ খবিরুল আহসান উক্ত অনুষ্ঠান সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।