Home আইন-আদালত রাজশাহীতে সাংবাদিকের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জাতীয় সাংবাদিক সংস্থা

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জাতীয় সাংবাদিক সংস্থা

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জাতীয় সাংবাদিক সংস্থা

মোঃ ফয়সাল সরকার রিচার্ড,রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল ”বাংলার জনপদ”র যুগ্ম বার্তা সম্পাদক ও রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মীর তোফায়েল হোসেন এবং স্টাফ রিপোর্টার মৃদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দীর্ঘ ৪৩ বছর পুরনো সাংবাদিকদের অধিকার আদায়ের সরকারি রেজিষ্ট্রেশন ভুক্ত সাংবাদিক সংগঠন “জাতীয় সাংবাদিক সংস্থা” রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা।

সোমবার ১৮ই মার্চ রাতে “জাতীয় সাংবাদিক সংস্থা” রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দরা এমন নিন্দা ও প্রতিবাদ জানান।

একই সাথে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আর.এম.পি) পুলিশের প্রতি নেতৃবৃন্দ আহ্বান জানান।

উল্লেখ্য: গতকাল ১৮ মার্চ দুপুর দেড়টার দিকে হেতেমখাঁ এলাকার গ্রীণ গার্ডেন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে “বাংলার জনপদ”র যুগ্ম বার্তা সম্পাদক মীর তোফায়েল হোসেন এবং স্টাফ রিপোর্টার মৃদুল ইসলাম কলেজটির বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহের কাজে গেলে কলেজটির অধ্যক্ষ ইসমত আরা তাদের সাথে খারাপ আচরণ করে ও গালাগালি করে। এরপর তাকে সাংবাদিক মীর তোফায়েল হোসেন গালাগালি করতে নিষেধ করলে তিনি রিপন নামের এক ব্যক্তিকে ডেকে আনে।

তারপর অধ্যক্ষ উপস্থিত থাকাকালে রিপন নামের ব্যক্তিটি তাদের উপর চড়াও হয়ে কিলঘুষি মারে ও একপর্যায়ে ক্যামেরা কেড়ে নিয়ে ছুড়ে মেরে ভেঙে ফেলে। এরপর অধ্যক্ষ ও রিপন নামের ব্যক্তিটি তাদের হুমকি প্রদান করে। এ ঘটনায় ঘটনার দিন বিকেলেই বোয়ালিয়া থানা অভিযোগ দায়ের করেন মীর তোফায়েল হোসেন।


রাজশাহীতে সাংবাদিকের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জাতীয় সাংবাদিক সংস্থা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here