
মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতের ভাই রবিউল ইসলাম জানান, তার ভাই সদর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত কালু কাজীর ছেলে এয়াকুব আলী (৫১) একই গ্রামের মৃত ননি মোড়লের ছেলে ইসমাইল মোড়লের বাড়ির সজিনা গাছের ডাল কাটতে যায়। এসময় গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে গাছের ডাল পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, এসআই শ্যামাপ্রসাদ রায়কে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।
সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জেনেছি। তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।





