
হাফিজুল ইসলাম বকুল,খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা উপজেলা পল্লী বিদ্যুৎ প্রচুর লোড শেডিং এর কারনে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ।
পল্লী বিদ্যুৎ গ্রাহকদের দাবি লোডশেডিং ১ ঘন্টা থেকে ২ ঘন্টা দিক কিন্তু ১০ মিনিট পরপর বিদ্যুৎ যায় আর আসে কেন এটার কারণ কি?জানতে চায় সাধারণ মানুষ।
খোকসা পল্লী বিদ্যুৎ একজন কর্মকর্তা বিদ্যুৎ বিল নেওয়ার জন্য খোকসা পাইকপাড়া মির্জাপুর একটি দোকানের উপরে অবস্থান নেন। সেই থেকে অত্র এলাকার পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা সেখানে বিদ্যুৎ বিল নিতে বাধা দেন।তাৎক্ষণিক বিল নেয়া কর্মকর্তা খোকসা জোনাল অফিসে ফোন করেন এবং ঘটনাস্থলে সাথে সাথে দুজন লাইনম্যান ছুটে আসেন। সাধারণ গ্রাহকেরা লাইনম্যান এর কাছে বিদ্যু লোডশেডিং এর কথা জানতে চাইলে তিনি সাধারণ গ্রাহককে না বুঝায়ে উত্তেজনা হয়ে বাঁকা কথা বলেন আর সেই বিষয়টি নিয়ে সেখানেই একপ্রকার উত্তেজনা সৃষ্টি হয় সাধারণ গ্রাহকের সঙ্গে।
আর এ বিষয়টি নিয়ে সাধারণ গ্রাহক এর তীব্র নিন্দা জানান। একজন ব্যাটারী চালিত ভ্যান চালক তিনি বলেন লোডশেডিং এর কারণে আমরা ঠিকমত গাড়ির চার্জ তো দূরের কথা একটি মোবাইল ফোন চার্জ দিতে পারছিনা। বিষয়টি নিয়ে ঘটনাস্থলে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা লাইন ম্যানের সঙ্গে সাধারণ পল্লী বিদ্যুৎ গ্রাহকের অনেক কথা কাটাকাটি হয়।
এবং ঘটনাস্থলে অনেক সাধারন মানুষ জড়ো হলে সেখানে পল্লী বিদ্যুৎ লাইনম্যান তিনি পুলিশের ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
সেই মুহূর্তে ঘটনাস্থলে সাংবাদিক উপস্থিত হলে পল্লী বিদ্যুৎ লাইন ম্যান ভাইয়ের কাছে কি হয়েছে বিস্তারিত জানতে চাইলে তিনি সাংবাদিকের সঙ্গে উল্টাপাল্টা কথা বলেন এমন ঘটনা ঘটেছে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পাইকপাড়া মির্জাপুর।





