
পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীতে কোটা সংস্কার আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। গতকাল পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে তাদের ক্যাম্পাসে মানববন্ধন করেন।
এসময় মোটরসাইকেল এসে আন্দোলনরত শিক্ষার্থী উপর হামলা করে দূর্বৃত্তরা। তার প্রতিবাদে আজ বুধবার দুপুর ২টায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার, ঝাউতলা এলাকায় সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করে। এসময় পটুয়াখালী জেলা ছাত্রলীগের হামলায় সাধারণ ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায়।
অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, তাদের কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক শান্তিপূর্ণ আন্দোলন তার উপর ছাত্রলীগের হামলা, এটা ন্যাক্কর জনক ঘটনা।
অপরদিকে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে বলেন, একটি মহল পটুয়াখালীর শান্ত পরিবেশকে অশান্ত এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। যা কোনো অবস্থায় কাম্য নয়।