
মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় ৮৫ টি নমুনা পরিক্ষা করা হয়। এতে সনাক্ত হয়েছে ২৮ টি নমুনা।
বিশ্ব জুড়ে চলছে কোভিড-১৯ মহামারী করোনা সংক্রমণ ।
গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে সংক্রমণ ধারাবাহিকভাবেই কমেছিল। এর মধ্যে কোনো কোনোদিন শনাক্তের হার শূন্যের কোঠায়ও নেমে আসে। তবে নতুন বছরের শুরু থেকে ফের আবার বাড়ছে সংক্রমণ ও শনাক্তের হার।
সংক্রমণ হারের এই ঊর্ধ্বগতির কারণেই স্বাস্থ্য অধিদফতর ঘোষিত উচ্চ ঝুঁকিপূর্ণ (রেড জোন) জেলার তালিকায় যুক্ত হয়েছে রাজশাহী। মূলত নমুনা পরীক্ষার বিপরীতে ১০ শতাংশের বেশি সংক্রমণ শনাক্তের হার হলেই সেই জেলাকে রেড জোনে রাখছে স্বাস্থ্য অধিদফতর।
করোনা সংক্রমণ কমাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাক্স ব্যবহার করতে হবে, সকল প্রকার জনসংযোগ বন্ধ করতে হবে।