
হাফিজুল ইসলাম,বকুল খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা উপজেলা শিমুলিয়া মধ্যপাড়া মোঃ আলমগীর হোসেনের ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে।
১৭ই আগস্ট রোজ শনিবার আলমগীর হোসেন তার স্ত্রী মোছাঃ মিম খাতুনের সঙ্গে মুঠোফোনে আলাপ করে।
এরই সূত্র ধরে আলমগীর হোসেনের চার ভাই ও ভাবি সবাই মিলে আলমগীর হোসেনের উপর চড়াও হয়। আলমগীর হোসেন প্রতিহত করতে গেলে বড় ভাই মোঃ চাঁদ আলী মোল্লা মেজ ভাই মোহাম্মদ ইউসুফ মোল্লা ও আব্দুস সালাম মোল্লা ভাইসতে রুহুল মোল্লা ভাবি মোছাঃ অরিনা খাতুন।সবাই আলমগীর হোসেন কে অকথ্য ভাষায় গালাগালি ও মারপিট করেন। এবং বাড়িঘর ভাঙচুর করেন।
এ বিষয়ে কেন্দ্র করে ১৭ই আগস্ট রোজ শনিবার আলমগীর হোসেন বাদী হয়ে খোকসা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মোঃ চাঁদ আলী কে জিজ্ঞাসা করলে তিনি বলেন অনেক আগে থেকে আমার ছোট ভাই আলমগীর হোসেনের মাথায় সমস্যা মাঝেমধ্যে বাড়িতে তাহার স্ত্রীর সঙ্গে ঝামেলা করেন এ বিষয়ে আমরা বড় ভাই বলতে গেলে আলমগীর হোসেন আমাদের উপর আক্রমণ করেন।
আলমগীর হোসেন তাহার স্ত্রীর সঙ্গে ঠিকমত ঘর সংসার করেন না এলোপাথারী ভাবে দেশের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ায়। এই বিষয়টি দেখে আমরা সবাই মিলে ছোট ভাইকে চিকিৎসা ও দিয়েছে কিন্তু তাতেও ভালো হয়নি।
ছোট ভাই আলমগীর হোসেন তাকে বিষয়টি জানালে তিনি বলেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াটি আমার ভাইয়েরা সবাই মিলে আমাকে পাগল বানায় রাখতে চায় এবং আমার জমি জমা জবর দখল করে খায় এ কথা বলতে গেলে আমাকে পাগল বলে আখ্যায়িত করেন এবং চিকিৎসা দেওয়ার কথা বলে পাবনাতে নিয়ে যেতে চায়। এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াটি আমি একজন ভালো মানুষ ও সুস্থ মানুষ। আমি এই অত্যাচারের এবং ঘরবাড়ি ভাংচুরের বিচার চাই।





