ভোলার লালমোহনে তরুণ ব্যবসায়ী সমিতির এক যুগ পূর্তি উপলক্ষ্যে মিলন মেলা

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহন বাজার তরুণ ব্যবসায়ী সমিতির এক যুগ পূর্তি উপলক্ষ্যে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় লালমোহন তরুণ ব্যবসায়ী সমিতির অফিসে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

তরুণ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজান এর সঞ্চালনায় এসময় বক্তব্য প্রদান করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. ইলিয়াস ফরাজী, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি নাফিজ, জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন উপজেলা শাখার সভাপতি মোঃ শাহিন কুতুব, পৌরসভা শ্রমিক দলের সভাপতি মোঃ মাহমুদুল হাসান হাওলাদার, তরুণ ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. জামাল উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি মোঃ ইসরাফিল চৌধুরী, সাধারণত সম্পাদক মোঃ হাসান পাটোয়ারী প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তরুন ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ জুয়েল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন সবুজ, দপ্তর সম্পাদক মোঃ ফরিদুল ইসলামসহ আমন্ত্রিত অতিথি ও সদস্যবৃন্দ।


ভোলার লালমোহনে তরুণ ব্যবসায়ী সমিতির এক যুগ পূর্তি উপলক্ষ্যে মিলন মেলা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles