দুমকিতে মাইক্রোবাসের চাকায় পিষ্ঠ হয়ে পঞ্চাশোর্ধ এক মহিলা নিহত

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে পঞ্চাশোর্ধ আছিয়া নামের এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঞ্চলিক কৃষি গবেষণা সংলগ্ন পটুয়াখালী বরিশাল মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের মৃত হারুন এর পঞ্চাশোর্ধ বৃদ্ধা স্ত্রী লেবুখালী পায়রা পয়েন্ট থেকে বাড়ি ফেরার পথে বরিশাল থেকে পটুয়াখালীর দিকে ছুটে আশা একটি ঘাতক মাইক্রোবাস মুহুর্তেই রাস্তার পাশ দিয়ে হাটা আছিয়াকে চাপা দিয়ে পটুয়াখালী চলে যায়। ঘটনাস্থলেই আছিয়ার মৃত হয়।

দুমকি থানা অফিসার ইনচার্জ মো জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক মাইক্রোবাস সনাক্তের কাজ চলছে।


দুমকিতে মাইক্রোবাসের চাকায় পিষ্ঠ হয়ে পঞ্চাশোর্ধ এক মহিলা নিহত

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles