
মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা আলিয়া মাদ্রাসা খেয়া ঘাটে একটি সেতুর আশা ও প্রতিশ্রুতিতেই কেটে গেলো ১০ বছর।
মশিন্দা আলিয়া মাদ্রাসা খেয়া ঘাটে সংযোগ রয়েছে মশিন্দা বাহাদুর পাড়া। বাহাদুর পাড়ার হাজারো মানুষের বর্তমানে পাড়া পাড়ে মাধ্যম হলো এই বাঁশের সাকো। বর্ষার মৌসুমে পাড়া পাড় করতে হয় খেয়া নৌকায়।
স্থানীয়রা জানায়, নির্বাচনের মৌসুম আসলেই এলাকার মানুষদের দেখানো হয় স্বপ্ন, দেওয়া হয় প্রতিশ্রুতি। নির্বাচন শেষে প্রতিনিধিরা সব ভুলে যায়। আলিয়া মাদ্রাসা খেয়া ঘাটে সেতু নির্মাণে বার বার আশা ও প্রতিশ্রুতি দিলেও এখনও তা বাস্তবায়ন হয় নি।
এলাকাবাসী আরও জানায়, তাদের চলাফেরা, শিক্ষার্থীদের মাদ্রাসায়, স্কুল-কলেজে আসা, ফসল বাজারে আনা, অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে আনা ইত্যাদি জন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সাংসদ সদস্য মোঃ আব্দুল কুদ্দুস বলেন, খুব শিগ্রহই ওই স্থানে একটি সেতু নির্মাণ করে মানুষের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়া হবে।





