নড়াইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় বাড়ির পাশে খালের পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) উপজেলার চাচুড়ি ইউনিয়নের আটলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত্যু দুই শিশু হলো আটলিয়া গ্রামের রিয়াজ শেখের ছেলে রিহান শেখ (৩) একই গ্রামের রনি শেখের ছেলে রাহাত শেখ (৩) তারা দুইজন চাচাতো ভাই।

পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার আটলিয়া গ্রামের রিয়াজ শেখের বাড়ি (৪ জুন) শিশু দুইটি খেলছিল। উঠানের পাশে পুকুর থাকায় শিশু দুইটি খেলতে খেলতে পুকুর পানিতে চলে যায়। একপর্যায়ে শিশুদুটি কে খোঁজাখুজি করে না পেয়ে পরিবারের লোক পানিতে নেমে যান। পানিতে ডুবা অবস্থায় তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

চাচুড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৪, ৫, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মেরিনা বেগম শিশু দুইটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে খেলতে খেলতে শিশুদুইটি পুকুরে পানিতে ডুবে যায়। পরিবারের স্বজনরা তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার লিপিকা রানি বিশ্বাস, শিশু দুটিকে নিয়ে সকালে হাসপাতালে এসেছিল। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে শিশু দুটি মারা গেছে।


নড়াইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles