ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর শাহে আলম মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান 

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর শাহে আলম মডেল কলেজে ২০২৫-২০২৬ সেশনের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে কলেজের হলরুমে অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

কলেজের অধ্যক্ষ মো. মুঈনুদ্দীন হাওলাদারের সভাপতিত্বে ও ভূগোল বিষয়ের প্রভাষক মো. রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর ওমর ফারুক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপপরিচালক মো. জাকির হোসেন, সহকারী পরিচালক ড. শামীম আহসান, গবেষণা কর্মকর্তা মো. রাসেল খান, কলেজের এডহক কমিটির সভাপতি মো. মমিন উদ্দিন, সদস্য মো. মুজাহারুল ইসলাম, কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক মো. সাদিদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মো. আব্দুল হান্নান, ইংরেজি বিষয়ের প্রভাষক মো. রাকিব, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শরীফ আল আমিন, জীব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. শাহাব উদ্দিনসহ বিভিন্ন বিভাগের প্রভাষক, কর্মকর্তা, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

বক্তব্যে প্রধান অতিথি , শিক্ষার্থীদেরকে নিজেদের সন্তান মনে করে বন্ধু সুলভ ব্যবহারের মাধ্যমে গুণগত শিক্ষা প্রদান ও আগামি দিনের প্রতিযোগিতাপূর্ন বিশ্বে দক্ষ ও প্রযুক্তিগত জ্ঞানে শতভাগ প্রস্তুত করার জন্য শিক্ষকদেরকে আহবান জানান।


ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর শাহে আলম মডেল কলেজে নবীন বরণ অনুষ্ঠান 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles