Home নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন লালমনিরহাট-২ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন রোকন উদ্দিন বাবুল

লালমনিরহাট-২ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন রোকন উদ্দিন বাবুল

লালমনিরহাট-২ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন রোকন উদ্দিন বাবুল

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট-২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনয়ন পেয়েছেন রোকন উদ্দিন বাবুল। তিনি লালমনিরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে দলীয় হাইকমান্ড তার ওপর আস্থা ও বিশ্বাস রেখে তাকে এই আসনের জন্য মনোনীত করেছে। মনোনয়ন ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

রোকন উদ্দিন বাবুল বিগত ২০১৪ সালে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের স্বল্পকটার ব্যবস্থায় পরাজিত হন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি’র মনোনীত প্রার্থী হিসাবে ভোটে অংশগ্রহণ করে মাত্র কয়েক ঘন্টায় প্রায় ৮০ হাজার ভোট পেয়েছিলেন।

দীর্ঘ কয়েক মাস থেকে এই আসনে মনোনয়ন নিয়ে নানা গুঞ্জন শুনা যাচ্ছিলো নেতাকর্মীদের মাঝে। এই আসনে কে পাবে মনোনয়ন এই নিয়ে নানা আলোচনা ও সমালোচনার হিড়িক পড়েছিলো সাধারণ ভোটার সহ দলীয় ও বিরোধী দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে।

এই আসনে বাবুলের বিপরীতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারই ছোট ভাই কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক জাহাঙ্গীর আলম। যে কারনে এ আসনে বিএনপি’র মনোনয়ন ঘোষনা অনেকটাই বিলম্বিত হয়েছে। এছাড়াও জোট সমীকরনও এ আসনে বিএনপি’র মনোনয়ন ঘোষনা বিলম্বিত হয়। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লালমনিরহাট-২ আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন রোকন উদ্দিন বাবুল।

এ তথ্যটি নিশ্চিত হওয়া গেছে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত একটি পত্রে।

এছাড়াও রোকন উদ্দিন বাবুল সমর্থিত একাধিক বিএনপি নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। রোকন উদ্দিন বাবুলের মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে লালমনিরহাট-২ আসনে রোকন উদ্দিন বাবুল সমর্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বাবুল সমর্থিত নেতা কর্মীদের অনেকেই বলেছেন, বিগত সময়ে রোকন উদ্দিন বাবুলের বিএনপি’র প্রতি ত্যাগ, তৃনমুল পর্যায়ে তার জনপ্রিয়তা ও বিশ্বাস- আস্থা দেখেই দল তাকে মূল্যায়ন করেছেন। আশাকরি লালমনিরহাট-২ আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কে বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে নিশ্চিত উপহার দিতে পারবো আমরা।


লালমনিরহাট-২ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন রোকন উদ্দিন বাবুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here