টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরচালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন। গুরুত্বর আহতদের অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) সকাল ৬ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের আজান আলীর ছেলে অটোচালক রমজান আলী (৫৫) এবং উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীর বাসিন্দা গ্রামের রীনা বেগম (৩০)।

স্থানীয়রা জানান, ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিক থেকে একটি পিকআপ ভ্যান হামিদপুরের দিকে যাচ্ছিল।

পথে কালিহাতী সদরের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে সংঘর্ষ হয়। এসময় অটোরচালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে আরো ৫ জন।

কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, পিকআপ ভ্যানের চালক পলাতক। দুর্ঘটনাকবলিত যান দুটোকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles