ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

সালথা উপজেলা প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এসময় বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে ও শুক্রবার সকালে উপজেলার মোড়হাট-আগুলদিয়া-জয়ঝাপ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে স্থানীয় আইয়ূব ঠাকুর ও খোরশেদ খাঁ’র লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কিছু বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। তবে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles