
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আর্থিক অস্বসচ্ছল মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১মে) মৌলভীবাজার জেলার বড়লেখায় পৌর মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে ও ময়নুল ইসলামের সঞ্চালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ এক.কে এম হেলাল উদ্দিন, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ প্রমুখ।
এসময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার বিভিন্ন অঞ্চলের স্বল্প আয়ের ৩শত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।





