Home সিলেট বিভাগ মৌলভীবাজার জেলা বড়লেখায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বড়লেখায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বড়লেখায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন এর কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা

এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ মে)আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী জালাল উদ্দিন আহমেদ।

সংবর্ধেয় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য, কম্পিউটার প্রকৌশলী, লন্ডন প্রবাসী জিসান আপ্তাব আহমেদ।

প্রতিষ্ঠাতা সদস্য জিসান আপ্তাব আহমেদ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য আনুষ্ঠানিক ভাবে দুইটি ল্যাপটপ ও একটি ট্যাব প্রদান করেন এবং ভবিষ্যতে আরও ল্যাপটপ প্রদান,সর্বোপরি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য যে, কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জালাল উদ্দীন আহমেদ এর সহধর্মিনী অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জুলফিকা খানম আহমেদ এর নিজস্ব অর্থায়নে ২০২১-২০২২ অর্থবছরে প্রায় আট লক্ষ টাকা ব্যয়ে ছাত্র ছাত্রীদের জন্য পৃথক কক্ষবিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউ পি সদস্য ইমরান আহমেদ, ইউ পি সদস্য শরফ উদ্দীন,তরুন সমাজ সেবক মাসুম আজির আহমেদ, বর্তমান ও সাবেক কমিটির সদস্যবৃন্দ,প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকবৃন্দ।প্রতিষ্ঠাতা পরিবারের সকল সদস্য সহ উপস্থিত সকলের সুস্বাস্থ্য, ইহকালীন ও পরকালীন মুক্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


বড়লেখায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here