দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহৎ আমের মোকাম সাতক্ষীরার কলারোয়ার বেলতলা বাগুড়ী বাজারে

আব্দুল্লাহ আল-মামুন,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

হিমসাগর গবিন্দ ভোগসহ বিভিন্ন প্রজাতির আগাম আমে বাজার জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিনি ২০০ মে. টন আম রপ্তানি হচ্ছে ঢাকা, রাজশাহী,কুমিল্লা,কানশার্ট,যাত্রাবাড়ী,চাঁদপুর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা শহরে। ব্যস্ত সময় পার করছেন চাষী ও ব্যবসায়িরা। বেশি লাভের আশা আম চাষীদের।

যশোরের শার্শাও ঝিকরগাছা এবং সাতক্ষীরার কলারোয়াসহ তিনটি উপজেলা সংযোগস্থল বাগুড়ী বেলতলা বাজার। এ বাজারে প্রতিদিন এসব উপজেলা থেকে আসছে গোবিন্দভোগ মোহনভোগ, হিমসাগর, গোপালভোগসহ হাজারও মণ আম।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহৎ আমের মোকামে পরিণত হয়েছে বাজারটি। চাষীরা বেশি লাভের আশায় আগাম আম এনে বাজারে বিক্রি করছেন।

ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে আসছেন আম ব্যবসায়িরা। বেলতলার অর্ধশত আমের আড়ৎ থেকে আম কিনছেন তারা। ১৭শ’ থেকে ৩৫শ’ টাকা মণ দরে এসব আম কিনছেন তারা।

ঢাকা ও কুষ্টিয়া কুমিল্লা যাত্রাবাড়ী কানশার্ট রাজশাহী।চাঁদপুর চচট্টগ্রাম থেকে আসা আম ব্যবসায়ি জুবায়ের ফরহাদ মেজো ফারিদ গাজি ও আরমান মোল্লা বলেন, এ হাটে আমের মজুদ বেশি। তুলনামূলক দামও কম তাই প্রতিদিন এখান থেকে ৩০০ ক্যারেট আম কিনছেন তারা।

এসব আম ঢাকা চট্টগ্রামে বেশি দামে বিক্রি করছেন তারা
বলেন, প্রচুর আম আমদানি হচ্ছে ফলে জমজমাট বেচাকেনা। বাগুড়ীর আম দেশের বিভিন্ন শহওে ও দেশে ছেড়ে বিদেশে যাচ্ছে। আমের মান ভাল হওয়ায় চাহিদাও ভাল।


দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহৎ আমের মোকাম সাতক্ষীরার কলারোয়ার বেলতলা বাগুড়ী বাজারে

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles