গাইবান্ধার গোবিন্দগঞ্জে বজ্রপাতে এক যুবকের মৃত্যু,উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

আব্দুর রহমান শামীম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর (সংকরগন্জ ঘাট)গ্রামের বসু মিয়ার পু্ত্র এরশাদ (৩০)নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
জানা যায় রামচন্দ্রপুর গ্রামের বোরহান আলী বসু মিয়ার পুত্র এরশাদ প্রতিদিনের মত মঙ্গল বার সকালে মাছ ধরার জন্য পাশ্ববর্তী বিলে জাল পাতাতে গেলে বজ্রপাত হয়, উক্ত বজ্রপাতে এরশাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানায়।

এদিকে মৃত্যুর তাৎক্ষণিক খবর পেয়ে ছুটে গিয়ে তার দাফন কাফন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয় ও পরিবারের সদস্যের খোঁজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান,উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাদল,ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফিরোজ কবির,সহ ইউপি সদস্য বৃন্দ।


গাইবান্ধার গোবিন্দগঞ্জে বজ্রপাতে এক যুবকের মৃত্যু,উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles