
বুড়িচং( কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনে রাতে মাদক বিরোধী অভিযানে মাদক সেবনকালে ফেন্সিডিলসহ হাতেনাতে দুই যুবককে আটক করে কারাগারে প্রেরণ করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার( ভূমি) সামিউল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান,(২৬ জুন ২০২২) রবিবার রাত ১১টার দিকে ইউএনও হালিমা খাতুনের নির্দেশনায় সহকারী কমিশনার(ভূমি) সামিউল ইসলামের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শংকুচাইল বিওপি বিজিবি’র সহযোগীতা রাজাপুর রাজাপুর রেলস্টেশনে অভিযান পরিচালানা করে। এসময় রেলস্টেশনের পাশে মাদকদ্রব্য ফেন্সিডিল সেবনকালে মোঃ হান্নান ও আনোয়ার আজিম নামে দুই যুবককে হাতেনাতে আটক করে। আটককৃত দুই যুবককে মাদকদ্রব্য সেবনের অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।