কক্সবাজারে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের যাবজ্জীবন

কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন  কারাদণ্ড, প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৬ জুলাই) কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট একরামুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরুল আলম, হেলাল উদ্দিন ও মমতাজ মিয়াকে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ এর (৩) ধারায় আসামীদের দোষী সাব্যস্ত করে এ সাজা প্রদান করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে টেকনাফের দক্ষিণ লেদা এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ৯ বছরের এক শিশু। সেই মামলায় নুরুল আলম, হেলাল উদ্দীন ও মমতাজ মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন শিশুটির বাবা। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন বিচারক।


কক্সবাজারে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের যাবজ্জীবন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles