
শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
বিয়ানীবাজার মানবসেবা সংস্থা এর উদ্যোগে শুক্রবার (২৯ জুলাই) বিয়ানীবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন নবনির্বাচিত নগরপিতা ও সংস্থার প্রধান উপদেষ্টা জিএস ফারুকুল হক ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব এনাম হোসেন।
বৃক্ষরোপণ কর্মসূচি বিয়ানীবাজার মানবসেবা সংস্থা এর সভাপতি ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব এনাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের দিকনির্দেশনায় সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বাবেল আহমদ তাপাদার,সহ-সভাপতি মাওলানা ফয়েজ আহমদ,সহ-সাধারণ সম্পাদক এনায়েত আহমদ হাসান,সহ-সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদক হাবিব আহমদ,কোষাধক্ষ্য মাওলানা রেদওয়ান আহমদ,প্রচার সম্পাদক আকরাম আহমদ,শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুর রহমান,সমাজসেবা বিষয়ক সম্পাদক রেজাউল হক,ক্রীড়া সম্পাদক সাদিক আহমেদ,অফিস সম্পাদক সুলতান আহমদ,সদস্য তোফায়েল আহমদ,সুমান আহমদ প্রমুখ।
পরে ৮ নং ওয়ার্ডের প্রধান সড়কের ডিভাইডারে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপন করা হয়।





