সিলেটের জৈন্তাপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

সিলেট জেলা প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে জৈন্তাপুরের কাপনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন তিনি। নিহত আবদুর রহিম (৫২) জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের উত্তর বাগেরখাল মুলটিঘর গ্রামের মৃত আজমত উল্লার ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার রাতে আবদুর রহিমসহ কয়েকজন কাপনা নদীতে মাছ ধরতে যান। এসময় বজ্রপাতে মারা যান আবদুর রহিম। পরে রহিমের মৃতদেহ মাছ ধরতে যাওয়া অন্যান্য লোকজন উদ্ধার করে নিয়ে আসেন। খবর পেয়ে জৈন্তাপুর থানাপুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে জেলা প্রশাসনের অনুমতিক্রমে আইনী প্রক্রিয়াসম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই আবদুর রহিমের লাশ দাফন করা হয়।


সিলেটের জৈন্তাপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles