শিশু ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত আসামী গ্রেফতার।

যশোর জেলা প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলায় ৮ বছর বয়সি দ্বিতীয় শ্রেনীর ছাত্রী শিশু নাঈমা খাতুনকে ধর্ষনের পর হত্যার অবিযোগে অভিযুক্ত উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত কোরাইশ মোল্যা ওরফে কুশো মোল্যার পুত্র মোঃ আমজাদ মোল্যা (৪০) কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে শ্রীঘরে পাঠিয়েছে অভয়নগর থানা পুলিশ।
গত ৭ আগস্ট রাতে শিশু নাঈমার মৃতদেহ উদ্ধারের পর লাশ ময়না তদন্তে পাঠিয়ে ওই রাতেই সন্দেহের তালিকায় থাকা আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।
এ ঘটনায় শিশু নাঈমার পিতা মনিরুল বিশ্বাস বাদী হয়ে মঙ্গলবার ৯ আগস্ট সকালে এজাহার দিলে অভয়নগর থানা পুলিশ এজাহারটি আমলে নিয়ে অভিযুক্ত আমজাদ কে গ্রেফতার দেখায়।
এজাহার সুত্রে জানা যায়, গত ৭ আগস্ট বিকাল আনুমানিক ৫:২০ হতে রাত্র অনুঃ ১০:৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় ভিকটিম নাঈমা খাতুন কে অভয়নগর থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামস্থ জনৈক শফি কামাল এর ঘেরের দক্ষিণপাড়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করার পর তাকে তাকে হত্যা করে মৃতদেহ ঘেরের দক্ষিণপাড় সংলগ্ন বিলের কচুরিপানা ধাপের নীচে লুকিয়ে রাখে অভিযুক্ত আমজাদ।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান জানান, এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে থানায় এজাহার দিলে এজাহারটি আমলে নিয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(২) তৎসহ ২০১ পেনাল কোডে অভয়নগর থানার মামলা মামলা রুজু করা হয়েছে যাহার মামলা নং-১০/১৮৪, তারিখ- ০৯/০৮/২০২২ এবং অভিযুক্ত আমজাদকে গ্রেফতার করে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


শিশু ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত আসামী গ্রেফতার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles