গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বোনের পর বড় ভাইয়ের মৃত্যু

0
152

আববাস উদ্দীন,ঢাকা বিভাগীয় প্রতিনিধি

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে অগ্নিদগ্ধ হয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম তাওহীদ (৭)। প্রথমে বোন তৈয়বা (৪) এবং পরে সোমবার সন্ধ্যায় বড় ভাই তাওহীদ মারা যায়।

এঘটনায় সর্বোমোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১-তে। সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হোসেন ইমাম।

তিনি বলেন, তাওহিদের শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। এর আগে শনিবার তার ছোট বোন তৈয়বা মারা যায়। হোসেন ইমাম বলেন, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ১৭ জন।

উল্লেখ্য, বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। বাড়ির লোকজন সেটি রাস্তায় ফেলে দিলে বিস্ফোরণ ঘটে।
সূত্র : ইউএনবি


গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বোনের পর বড় ভাইয়ের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here