
গোবিন্দ মোদক,বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ
আগামী ২১মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। ২মে ময়মনসিংহ জেলা পরিষদ ভবনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবারও দোয়াত-কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। গত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে চেয়ারম্যান মনোনীত হোন তিনি। প্রতীক বরাদ্দের পরপরই বিশাল আনন্দ মিছিল নিয়ে প্রচারণায় নামেন তিনি।
জনাব মোফাজ্জল হোসেন খান বলেন, জনগণ গত নির্বাচনে আমাকে ভালোবাসা সর্মথনে যে বিশাল জয় এনে দিয়েছিল তার প্রতিদান পেয়েছে গত ৫ বছর। তাই এবারও তাদের প্রার্থী করেছেন আমায় এবার নির্বাচিত হতে পারলে স্মার্ট গৌরিপুর বিনির্মানে কাজ করবো আমার উপজেলার সর্বস্তরের জণগণকে সাথে নিয়ে। গত সময়ের ন্যায় প্রত্যেক মানুষের সুখে দুঃখে পাশে থাকবো জন উন্নয়নে কাজ করে যাবো।
ইনশাআল্লাহ এবারও জনগণ আমায় নিরাস করবেন না। আশাবাদী বিপুল ভোটের মাধ্যমে দোয়াত কলম প্রতীকে জয়যুক্ত করবেন আমার গৌরিপুর উপজেলার মানুষ।
উল্লেখ গৌরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন প্রার্থী।আনারস প্রতীক নিয়ে সোমনাথ সাহা ও ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন খাইরুল বাসার।













