ঘোড়াঘাটে গাঁজা চাষি গ্রেফতার

0
237

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে গাঁজা গাছসহ আব্দুস সাত্তার (৬০) নামের এক চাষিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার হরিপাড়া এলাকার মৃত চাঁন মিয়া সওদাগরের ছেলে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে উপজেলার বুলাকীপুর ইউপি’র হরিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আব্দুস সাত্তার একজন গাঁজা ব্যবসায়ী ও সেবনকারী। তিনি বিগত সাত মাস ধরে নিজ বাড়ির আঙ্গিনায় আখ ও সিম গাছের আড়ালে গাঁজার গাছ চাষ করে আসছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোজাফফর ও এএসআই মোস্তাফিজুর রহমান সহ পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার গাছ সহ তাকে আটক করে। গাছটির উচ্চতা ১৪ ফিট এবং ওজন ২,৩০০ গ্রাম।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির জানান, আটককৃত ব্যক্তি আসামি আব্দুস সাত্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ শুক্রবার সকালে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


ঘোড়াঘাটে গাঁজা চাষি গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here