দুমকীতে ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা আটক

0
51

স্টাফ রিপোর্টার দুমকী পটুয়াখালী

দুমকীতে শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আজাহার আলী মৃধাকে আটক করেছে পুলিশ।

১১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পুলিশ দুমকী পুলিশের সহায়তায় উপজেলার পীরতলা এলাকা থেকে আটক করা হয়।

জানাগেছে, মির্জাগঞ্জ উপজেলায় দায়ের করা মামলায় তাঁকে আটক করা হয়। এছাড়াও তিনি দুমকী উপজেলা বিএনপি অফিস ভাঙচুর মামলায় এজাহারভুক্ত আসামি।ঐ মামলায় তিনি জামিনে রয়েছেন।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, মির্জাগঞ্জে দায়েরকৃত মামলায় মির্জাগঞ্জ পুলিশ দুমকী পুলিশের সহায়তায় আটক করেছেন।


দুমকীতে ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here