বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর দ্বারা অনুমোদিত হলো “বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব”

0
131

শাহাজান ইসলাম,বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব বাংলাদেশ সরকার কতৃক পরিচালিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর দ্বারা অনুমোদন পেয়েছেন।

৪ই জানুয়ারি রবিবার অনুমোদন সনদপত্র প্রদান করছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালকের মোহাম্মাদ মুনীর চৌধুরী পক্ষে জনাব এ.জে.এম. সালাহ্উদ্দিন নাগরী (উপ-পরিচালক) মহোদয় এবং সৈকত সরকার (উপ-প্রধান ডিসপ্লে কর্মকর্তা)।

বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব”পক্ষ থেকে সনদপত্র গ্রহণ করছেন সাদমান বিন কাউসার (সভাপতি), সুমাইয়া খাতুন (সহ-সভাপতি), আরিফুল ইসলাম (সাধারণ সম্পাদক), সাদিয়া ইসলাম বাবলি (যুগ্ম-সাধারণ সম্পাদক), সাংগঠনিক সম্পাদক মোঃসাকিবুল আলম নির্জন।

বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব এর সাধারন সম্পাদক আরিফুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ।বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব পরিবারের জন্য এটি খুবই আনন্দের বিষয়। আমরা অনেকদিন ধরে অনুমোদন পাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। আজকে অবশেষে সার্টিফিকেট হাতে পেলাম। আমি ধন্যবান জানাচ্ছি বিগত কমিটির সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারন সম্পাদক নাহিদুল ইসলাম কে সঠিক সময়ে আবেদন করে সকল তথ্য নির্ভুলভাবে পাঠানোর জন্য। বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জ জেলায় বিজ্ঞানের প্রসার ও প্রচারের জন্য কাজ করতে এখন আরো অনেক সহজ হবে। সকলের সহযোগিতা কামনা করছি।


বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর দ্বারা অনুমোদিত হলো “বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাব”

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here