ভূরুঙ্গামারীতে ৩৩ পিস ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদককারবারি গ্রেফতার।

0
124

রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিশেষ অভিযানে ৩৩ পিস ইয়াবা ও তিন গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২অক্টোবর ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী বাজারে পশ্চিম পাশে আটক কৃত মাসুদুর রহমান ছোটন এর বাড়ি থেকে ৩ গ্রাম হেরোইনসহ দুই জন কে আটক করে।

আটককৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া ৭নং ওয়ার্ডের মৃত আঃ সাত্তার এর ছেলে মাসুদুর রহমান ছোটন (৩২) ও ভোটহাট ১ নং ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে রশিদুল হক রাজু (২০)।

অপরদিকে তিলাই ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা এলাকার মৃত আছমত উল্লাহর ছেলে আশরাফুল ওরফে চিনি (৪৮) কে নিজ বাড়ি থেকে ৩৩ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে থানা পুলিশ ।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব‍্যাহত থাকবে।


ভূরুঙ্গামারীতে ৩৩ পিস ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদককারবারি গ্রেফতার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here