ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোজাম্মেল মিয়ার মৃত্যুতে এমপি শাওনের শোক

0
113

জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা

আমরা অতিবা দুঃখের সহিত জানাচ্ছি যে, লালমোহনের সর্বজন শ্রদ্বেয় ব্যাক্তি, লালমোহন বাজারের এতিহ্যবাহী মোল্লা জামে মসজিদের সদ্য অবসরপ্রাপ্ত দীর্ঘদিনের সম্মানিত খতিব ও লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বিশিষ্ট আলেমে আলহাজ্ব হযরত মাওলানা মোজাম্মেল হক সাহেব ৪ সেপ্টেম্বর ২০২৩ ইং সোমবার দিবাগত রাত ১১ টা ৪৫ মিনিটে ঢাকায় তার ছেলের বাসায় ইন্তেকাল করেছেন।

(ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রাজিউন)। তিনি অত্যন্ত দ্বীনদার ফরহেজগার মানুষ ছিলেন। মহান আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করেন। মোল্লা জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোজাম্মেল হক সাহেব এর মৃত্যুতে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি গভীর শোক প্রকাশ করেন। এক শোকবার্তায় তিনি বলেন একজন বিশুদ্ধ তাফসিরবিদ ও ইসলাম বিশারদ হিসেবে যথেষ্ট সুনাম ছিলো তার। সমাজের প্রতিটি মানুষকে ইসলামের আলোকে সঠিক ও সৎপথে চলার জন্য তিনি সবসময় তাগিদ করতেন।

তাহার আত্মার মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ্ তায়ালা মরহুম-কে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন

মরহুমের নামাজে জানাযা অদ্য মঙ্গলবার জোহরবাদ লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে


ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোজাম্মেল মিয়ার মৃত্যুতে এমপি শাওনের শোক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here