লালমনিরহাটে রাস্তার পাশে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

0
49

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার নয়ারহাট এলাকায় সড়কের পাশ থেকে বৃদ্ধ রমজান আলী (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার সকালে ভেলাবাড়ী ইউনিয়নের নয়ারহাট চৌধুরীটারী এলাকায় সড়কের পাশের ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করেন।

মৃত রমজান আলী ভেলাবাড়ী ইউনিয়নের বকসিটারী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। তিনি গতকাল মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বৃদ্ধ রমজান আলী। বুধবার সকালে স্থানীয়রা নয়ারহাট চৌধুরীটারী এলাকায় সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ না দিলেও ঘটনার তদন্ত চলছে।


লালমনিরহাটে রাস্তার পাশে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here