লোহাগড়ায় পাচুড়িয়ার ধামাঘসা বিল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার ।

0
129

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ও মল্লিকপুর ইউনিয়নের মধ্যবর্তী এলাকার ধামাঘসা বিলের মধ্যে থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায় কিছু কৃষক বিলে শাপলা তুলতে গিয়ে ওই অজ্ঞাত লাশ টি দেখতে পাই। এবং লোহাগড়া থানা পুলিশ কে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ টি উদ্ধার করে নিয়ে যায়।

অজ্ঞাত লাশ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দিন, তদন্ত ওসি হারান চন্দ্র পাল, বিট অফিসার এসআই আ: শুকুর সহ স্থানীয় জন প্রতিনিধি ও এলাকাবাসী।

অজ্ঞাত লাশ উদ্ধারের ব্যাপারে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি।
লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে ।


লোহাগড়ায় পাচুড়িয়ার ধামাঘসা বিল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here