কক্সবাজারে হোটেল থেকে কৃষকের মৃতদেহ উদ্ধার

0
52

ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারে হোটেল আল হেরা থেকে এক মৃতদেহ উদ্ধার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।

রবিবার বিকেল ৫ টায় হোটেলের ৩২৫নং কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহটির পরিচয় পত্রে জানা যায় যে, সেলিম (৫০) সে কক্সবাজার সদরের ঈদগাঁহ উপজেলার সাতগড়িয়া পাড়ার ইউসুফ আলীর ছেলে।

জানা যায় যে, গতকাল ঈদগাহ থেকে কক্সবাজারে পায়ের সিকিৎসার জন্য এসে ঐ হোটেলে ৩২৫নং কক্ষটি ভাড়া নেয়। সাথে একটি মেয়েসহ রুম ভাড়া নেয়া হয়। কিন্তু চিকিৎসা করাতে আসায় পরিবার পরিজনের সাথে রাত ৮ টায় কথা বলেন সলিম,। পরে এই মেয়ের কোন সঠিক তথ্য দেয়নি হোটেল কতৃপক্ষ। ইতিমধ্যে হোটেল কতৃপক্ষ বিষয়টি ভিন্নভাবে প্রভাবিত করতে তৎপর।

একপর্যায়ে হোটেল কতৃপক্ষ প্রতিদিনের ন্যায় রুমে চেকআউট হওয়ার সময় অতিবাহিত হলে চেক করতে গেলে সেলিমের মৃতদেহটি দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে তার শরীরে ইনজেকশনের পুশিং ও বিভিন্ন আগাতের আলামত পাওয়া যায়, ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে।

জানা যায়, নিহত সেলিম সে ৩ তিন সন্তানের জনক, এবং সেই একজন কৃষক পাশাপাশি সে একজন ভদ্র প্রকৃতির লোক ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার কর্মকর্তা (ওসি) রাকিবুজ্জামান বলেন, ঝাউলা হোটেল আলহেরাতে একটি মৃত দেহ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।


কক্সবাজারে হোটেল থেকে কৃষকের মৃতদেহ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here