কুষ্টিয়া স্মার্টফোন কেড়ে নেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা।

0
78

মোঃ শামীম খন্দকার,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে স্মার্টফোন কেড়ে নেওয়ায় আম্বিয়া খাতুন (১৩) নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। বুধবার বেলা ১১ টার দিকে পৌরসভার সেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রী ওই এলাকার মো. আব্দুল্লাহ’র মেয়ে ও কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

নিহতের খালাতো ভাই অর্থাৎ মোঃ হোসেন জানান, আম্বিয়া সব সময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকত। সঠিকভাবে পড়ালেখা না করায় মঙ্গলবার রাতে তার কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হয়। সে সময় পরিবারের সবার সাথে আম্বিয়া অসৌজন্যমূলক আচরণ করে এবং এক পর্যায়ে বাড়ি থেকে চলে যায়। পরবর্তীতে তার নানী বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলে বুধবার সকালে নিজঘরে গলায় ফাঁস লাগায়। বাড়ির লোকজন টের পেয়ে তাকে অসুস্থ অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন জানান, মেয়েটি হাসপাতালে আসার আগেই মারা যায়। মেয়েটির গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন জানান, মোবাইল ফোন কেড়ে নেওয়া মেয়েটি উল্টাপাল্টা আচরণ করে বাড়ি থেকে চলে গেলে তাকে ফিরিয়ে আনার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মরদেহ পোস্ট মর্টেম এর জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।


কুষ্টিয়া স্মার্টফোন কেড়ে নেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here