ভোলার তজুমদ্দিনে বিশাল আয়োজনে চলছে মহানাম যজ্ঞ অনুষ্ঠান

0
171

সাগর দত্ত,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে শুরু হয়েছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বৃহৎ অচ্যুতানন্দ ব্রহ্মচারীর তিরোধান উৎসব। দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশ থেকেও হাজার হাজার ভক্ত এসে ভিড় জমাচ্ছেন মন্দির প্রাঙ্গণে। শ্রী শ্রী অচুত্যানন্দ ব্রক্ষচারী (অনিল বাবাজী) ২৫তম তিরোধান উৎসব উপলক্ষে মহা নাম যজ্ঞ অনুষ্ঠান এর ৫ ফাল্গুন রাত্রে শুভ অধিবাসের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব। ১৯ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ইং পর্যন্ত ৫ দিন ব্যাপী চলবে এই মহানাম যজ্ঞ অনুষ্ঠান।

তজুমদ্দিন উপজেলাধীন ৩নং চাঁদপুর ইউনিয়নস্থ শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেবাশ্রম (বাবাজীর মূল সমাধিস্থল) কর্তৃক আয়োজিত শ্রী শ্রী অচুতানন্দ ব্রক্ষ্রচারীর (অনিল বাবাজী) ২৫তম তিরোধান উৎসবে অংশগ্রহণ করে ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। তিনি মন্দিরের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। হাজারো ভক্ত দেখে মুগ্ধ নিজেই। নিজের এলাকায় বিশাল অনুষ্ঠান সুষ্ঠ ভাবে যেনো শেষ হয় তার জন্য রয়েছে সকল বিষয়ে নজর দাড়ি।

অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আসছে হাজার হাজার ভক্ত। হাজারো ভক্তের মাঝে চলছে প্রতিদিন প্রসাধ বিতরণ।

মন্দির চত্বরের চারপাশে তৈরি পোশাক, ফার্নিচার, কসমেটিকস, নিত্যপণ্য এবং কুটির শিল্প ছাড়াও অসংখ্য খাবার দোকানের স্টল রয়েছে। মহানাম যজ্ঞ অনুষ্ঠানের তত্ত্বাবধানে রয়েছে মন্দির কমিটির সদস্য বৃন্দ।


ভোলার তজুমদ্দিনে বিশাল আয়োজনে চলছে মহানাম যজ্ঞ অনুষ্ঠান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here