লেখি কবিতা বটে

0
87

মোঃ মাহাবুবুল ইসলাম

লেখি কবিতা বটে পাঠক পড়েনা মোটে
বিনোদন ভুলে গেছে ফেসবুকের দাপটে।
মনের আকুতি প্রকাশ ছন্দে নেই বিকাশ
টাচ মোবাইল করেছে সকল সুবিধা বিনাশ

মনের ভাবনা লেখি উচ্ছ্বসিত আনন্দ বিলাশ
জাগে মনে ধারাবাহিক বাসনা অভিলাষ।
পুলকিত হবে লোক করে আনন্দে উল্লাস
ভাবি মনে দিতে পেরেছি যৎসামান্য প্রয়াস

ব্যস্ত সময় কাটে জীবিকার অন্বেষনে
চোখ বুলায় মোবাইলে সুখপ্রীতি সনে।
পড়িবার ফুরসৎ নেই গদভরা জীবন
পড়ার আনন্দ লোপ পাবে ঘৃণিত মন।

পড়ার অভ্যাস কমে যাবে দেখার নেশা
মগজের চর্চা বিলোপ পাবে দৃষ্টি খাসা।
জ্ঞানের পরিধি সমাপ্ত দেখাতে শিক্ষা
বইগুলো আলমারিতে শোভা জ্ঞানে অবজ্ঞা।

লেখক লেখিবেনা কবিতা নাটক উপন্যাস
পাঠক পড়িবেনা বই লুপ্ত জ্ঞান নিকাশ।
লাইব্রেরী হলো জ্ঞান অজর্নের চৌরাস্তা
ধীরে ধীরে কমিবে বই পড়ার প্রতি আস্থা।


লেখি কবিতা বটে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here