অসুস্থতার মাঝেও ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলার জন্য মাঠে ছিলেন চেয়ারম্যান নুরুল হুদা

0
116

প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামীলিগের সাধারণ জনাব নুরুল হুদা বেশ অনেকদিন ধরেই অসুস্থ তার মাঝে হঠাৎ ঘূর্ণিঝড় সিত্রাং দেশ ও পাশ্ববর্তী দেশে আঘাত করেই ও প্রবল ভেগে দক্ষিণ দিকে আসার কারণে মানুষ আতংকে ছিল সে-ই ধারাই নিজের ইউনিয়নের মানুষের যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা করতে মাঠ পর্যায়ে ছিল এই চেয়ারম্যান।

২৪.১০.২০২২ ইং রোজ সোমবার সকাল সকাল পরিষদে হাজির হন চেয়ারম্যান নুরুল হুদা এবং সব ওয়ার্ডের মেম্বার, মহিলা মেম্বার ও নানান এনজিও নিয়ে মেটিং করেছেন এবং ৩ জনের একটি মনিটরিং কমিটি গঠন করেছেন সেসাথে বাকি সকল মেম্বারকে মাঠ পর্যায়ে গিয়ে মানুষদের সচেতনতা করতে ও কাজ করতে নির্দেশনা দেন। সেসাথে প্রস্তত করা হয়েছিল আশ্রয়কেন্দ্র পাশাপাশি প্রস্তুত ছিল যেকোনো সময় শুকনো খাবার ব্যবস্থা করতেও।

ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে রত্নাপালং ইউনিয়ন পরিষদের সভায় ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, ডিএসকে, সিপিপি প্রতিনিধি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি সহ আরোও কিছু এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন উক্ত সভায় চেয়ারম্যান সাহেব সকল ইউপি মেম্বার কে WDMC’ র সাথে সমন্বয় করে এলাকার সকল মানুষকে সচেতন করতে এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছেন। এলাকায় মাইকিং করা হয়েছে বলেও জানতে পেরেছি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ‘শুভ চৌধুরী’ বলেছেন উখিয়া উপজেলার ৫ ইউনিয়নেই ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলা করার জন্য ও মানুষদের সচেতন সহ নানান পদক্ষেপ নিয়ে প্রস্তুত ছিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। যথাক্রমে রত্নাপালং ইউনিয়ন, হলদিয়াপালং ইউনিয়ন, রাজাপালং ইউনিয়ন, জালিয়াপালং ইউনিয়ন, পালংখালী ইউনিয়নে মাঠ পর্যায়ে কাজ করেছেন ও প্রস্তত ছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শুভ চৌধুরী।


অসুস্থতার মাঝেও ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলার জন্য মাঠে ছিলেন চেয়ারম্যান নুরুল হুদা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here