
মোঃ তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা
আমতলী উপজেলার আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান এর বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক ও মানহানিকর অভিযোগ তুলে অসৎ উদ্দেশ্য হাসিলের প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ, ও অভিভাবক বিন্দু মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ প্রদর্শন করেন।
সোমবার (১১ মার্চ) দুপুর একটার সময় উপজেলার আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ প্রদর্শন করা হয়।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ প্রদর্শন করে এমন ন্যাক্কারজনক ঘটনার পিছনের মূল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, স্কুল কমিটির সভাপতি মোবারক হোসেন হিরু সহ শিক্ষক জাকির হোসেন, রুহুল আমিন, কামাল বি এস সি, আঃ রাজ্জাক বি এস সি, দাতা সদস্য মিজানুর রহমান বক্তব্য রাখেন।
উল্লেখ্য, অবৈধ ম্যানেজিং কমিটির মাধ্যমে ঘুষ, দুর্নীতির মাধ্যমে চার জন তৃতীয় শ্রেনীর কর্মচারিকে বিদ্যালয় প্রাঙ্গণের বাহিরে দূরবর্তী জায়গায় নিয়ে অবৈধ ও নিয়মবহির্ভূত ভাবে নিয়োগ ও ম্যানেজিং কমিটির ভোটার তালিকায় অনিয়ম থাকার কারণে মোকাম বিজ্ঞ আমতলী সহকারী জজ বরগুনা ৯৭/২০২২ উক্ত মকর্দমা তিন জন অভিভাবক সদস্য উক্ত মামলাটি দায়ের করেন।













